ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২১-৭-২০২৩ বিকাল ৬:৩২
ঢাকার দোহার উপজেলায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ডগুলিসহ মো. জাহিদুল ইসলাম (২৭) নামের একজনকে আটক করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (২১ জুলাই) দুপুরে দোহার থানায় সিনিয়র পুলিশ সুপার ও দোহার সার্কেল ঢাকা এসএসপি মোঃ আশরাফুল আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন । গ্রেপ্তারকৃত জাহিদ উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপার এলাকার মুজিবুর রহমানের ছেলে।
 
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ মোঃ জাহিদুল ইসলামকে উপজেলার নূরপুর টাউয়ার সংলগ্ন এলাকায় অবস্থান করছে জানতে পারে দোহার থানা পুলিশ। এ সময় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল এর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল বিশেষ অভিযান পরিচালনা শুরু করেন।
 
পুলিশ আরও জানায়, দক্ষিন জয়পাড়ার গ্রামীন টাওয়ার সংলগ্ন এলাকায় পুলিশ অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী জাহিদুল ইসলাম সেখান থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে এসআই এনামুল হকও এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 
এ সময় গ্রেপ্তাররের পর তার কাছে থেকে ৭.৬৫ এম.এম এর একটি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ডগুলি উদ্ধার করেন। এ ঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির