দৌলতপুরে নৌকার পক্ষে গণসংযোগে শ্রমিক লীগের সদস্য সচিব মাহি বিশ্বাস
আওয়ামী লীগের ১৫ বছরের শাসন আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে গনসংযোগের যাত্রা শুরু করলেন দৌলতপুর উপজেলা শ্রমিক লীগ সফল সদস্য সচিব মাহি বিশ্বাস।
শুক্রবার (২১জুলাই ) বিকেল থেকে সন্ধায় পর্যন্ত রিফাইতপুর ও হোগলবাড়ীয়া ইউনিয়নের হাটবাজারে সাধারণ মানুষের সাথে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে গণসংযোগ করেন।
বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরার মধ্য দিয়ে গনসংযোগ এর সূচনা করেন তিনি। এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে আছে, দেশও এগিয়ে যাচ্ছে। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে, গৃহহীনদের জন্য জমিসহ থাকার ঘর নির্মান করে দেয়া হয়েছে।
জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।এখন স্মার্ট বাংলাদেশ হিসেবে গোটা বিশ্ব দরবারে আমাদের পরিচিতি। তেমনি আমাদের দৌলতপুর উপজেলার উন্নয়নের রূপকার সরোয়ার জাহান বাদশা এমপি বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন মাহি বিশ্বাস এবং আগামী নির্বাচনে আবারো তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান সাধারণ জনগণ বিভেদ ভুলে আওয়ামী লীগের দর্শন সাম্প্রদায়িক সম্প্রীতি মনোভাবে আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। তাই দেশেরঅগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রানা বিশ্বাস জাতীয় শ্রমিক লীগের দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ইমরান খানসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied