লাকসাম বাজারে পুড়ে ছাই ৭টি দোকান-গোডাউন
কুমিল্লা লাকসাম উপজেলার দৌলতগঞ্জ বাজারে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কামাল ডেকোরেটর সংলগ্ন মার্কেটে ফায়ার সার্ভিস সূত্রে জানায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় ৭টি দোকান ও ৩টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
সালেহা ট্রের্ডাসের পিছনে তাদের মালামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ওই গোডাউনের থেকে মূর্হূতের মধ্যে পাশর্^বর্তী দোকান ও গোডাউনের আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই এলাকায় বসবাসকারীদের মধ্যে আতংক দেখা যায়। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৩ কোটি ১৫ লাখ হবে দোকানের মালিক সূত্রে জানা যায়।
ক্ষতিগ্রস্থ সালেহা ট্রেডার্স এর মালিক মাসউল করিম মাসুদ জানান, আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। আমার কিছুই অবশিষ্ট রইল না। আগুনে দোকানের সব মালামাল পুড়ে ছাই প্রায় দেড় থেকে ৩ কোটি টাকার মালামাল ক্ষতি হয়ে গেছে। আমার প্রতিষ্ঠান পরিচিত প্রতিষ্ঠান। আমি ইসলাম ব্যাংক, ব্র্যাক ব্যাংক লাকসাম শাখা থেকে লোন নিয়েছি। এছাড়া কর্নফুলী, ইসলাম ইন্সুরেন্স রয়েছে। লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ সকলেই বিপদের মধ্যে সাহায্য ও সহযোগিকা করেছেন। এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এসে পরিদর্শন করেছেন ও সান্তনা দিয়েছেন।
কবির ষ্টোরের মালিক শাহজাহান জানান, আগুন আমার গোডাউনের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃসহ হয়ে গেছি। আমার প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষতি হয়ে গেছে।
মিজান ষ্টোরের মালিক জানান, আমার স্বামী ৩ বছর আগে মারা গেছেন। আমার গোডাউন প্রায় ১৫ লক্ষ টাকা মালামাল ছিলে কোন মালামাল বের করেতে পারেনি। আমি এখন নিঃসহ হয়ে গেছি।
এছাড়া আগুনে ক্ষতিগ্রস্থ দোকান ও গোডাউন গুলো রয়েছে মিজান সাইকেল ষ্টোর ও গোডাউন, কবির সাইকেলের দোকান ও গোডাউন, নিউ কবির পুষ্প, আনোয়ার চা দোকান, রাজন ইলেকট্রনিক্স, অন্তরা শেরওয়ানী হাউজ, তাজুর খেলা ঘর, সালেহা ট্রেডার্স ও গোডাউন, জনি ষ্টোর।
লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিনিয়র ষ্টেশন অফিসার শাহাদাত হোসাইন দৈনিক সকালের সময় প্রতিনিধিকে জানান, খবর পেয়ে সাথে সাথেই চারিদিক ঘেরাও করে আগুন দমকর কর্মীরা আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়। পরে কুমিল্লার চৌদ্দগ্রামও ইপিজেড দমকল কর্মীরা দীর্ঘ ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্র পাত।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, সহকারী কমিশনার (ভূমি) ফরহানুর রহমান, থানার (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ সহ জনপ্রতিনিধি, আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ