ঝালকাঠিতে বাস দূর্ঘটায় আহত ২১ নিহত ১৭
ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত যাত্রীর সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে বাসটি পড়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘বাসার স্মৃতি’ নামের বাসটি আজ সকালে ৬৫ জন যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে বাসটি পড়ে যায়।
দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে মোট ১৭টি লাশ নিয়ে আসা হয়েছে। এর মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনটি শিশু। ২০ জনকে আহত অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এক বাসযাত্রী ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মো. রাসেল মোল্লা (৩৫) বলেন, ‘আমি বাসের চালকের পেছনের আসনে ছিলাম। বাসের চালক যাত্রার শুরু থেকেই বাড়তি যাত্রী ওঠানোর জন্য বারবার সুপারভাইজারের সঙ্গে কথা বলছিলেন। গাড়ি চালানোয় মন ছিল না। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। বাসটি পুকুরে পড়ে ডুবে যায়। চালকের ভুলে এ দুর্ঘটনা ঘটেছে।’ তিনি আরও বলেন, বাবা সালাম মোল্লাকে (৭৫) নিয়ে তিনি বরিশালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ দুর্ঘটনায় তাঁর বাবা মারা গেছেন। তাঁর বড় ভাই মো. শাহিন (৪০) এখন পর্যন্ত নিখোঁজ।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied