ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ব্রহ্মপুত্র নদে পড়ে এক ব্যক্তি নিখোঁজ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২২-৭-২০২৩ বিকাল ৫:৩২
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে পড়ে কপুর উদ্দিন (৬৬) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার অনন্তপুর বাজার মাঝিপাড়া ঘাটে। 
এলাকাবাসী মঞ্জুরুল ইসলাম (৪৫), সুলতান আলী (৭০), ইদ্রিস আলী (৪৫), রাজেন্দ্র চন্দ্র (৫৫)সহ অনেকে জানান, উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাজার মাঝিপাড়া ঘাট এলাকার খবির উদ্দিনের ছেলে কপুর উদ্দিন শুক্রবার (২১ জুলাই) ভোরে বাড়ি সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পরে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে নদের ঘাটে নৌকা ও জাল দিয়ে খোঁজ করেন। এরপর শনিবার (২২ জুলাই) বিকাল পর্যন্ত নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ কপুর উদ্দিন ৫ সন্তানের জনক বলে জানা গেছে। 
নিখোঁজ ব্যক্তির ছেলে আলম বাদশা (৪০), ইসলাম মিয়া (৩২) ও মোস্তাফিজার রহমান (২২) বলেন, তার পিতা প্রায় ২ বছর পূর্বে প্যারালাইষ্ট রোগে আক্রান্ত হন। তবে তিনি পুরোপুরি সুস্থ নন, এছাড়া বয়সের কারনে চোখেও কম দেখতেন। স্বাভাবিক চলা ফেরা করতে না পাওয়ার কারনে তিনি দিন ও রাতের বেশির ভাগ সময় বাড়ির সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ঘাট পাড়েই বসে থাকতেন। তাদের ধারনা পিতা কপুর উদ্দিন ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন।
হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির