ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে জাল জালিয়াতি করে জমাজমি আত্মসাতের চেষ্টার অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৭-২০২৩ দুপুর ১:৩৬
দিনাজপুরের ঘোড়াঘাটে জাল জালিয়াতি করে জমাজমি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীরা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
গত শুক্রবার রাতে ঘোড়াঘাট থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খোদাতপুর গ্রামের কলোনী এলাকার মৃত আলতাব আলী ফকিরের স্ত্রী ফিরোজা বেগম (৮০), এক ছেলে আলমাছ আলী (৫১) ও ৩ মেয়ে হাসনা বেগম (৫৫),  মরিয়ম বেগম (৪৭) ও আঞ্জুয়ারা বেগম (৪৬) বাদী হয়ে একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২), তার স্ত্রী, বোন ও গ্রামের আফছার আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ করেন যে, খোদাতপুর মৌজার ৩৪৭ নং খতিয়ানভুক্ত ৫১০ ও ৫১১ নং দাগে ১ একর জমি এসএ রেকর্ডিও মালিক রাম হেমরমের নিকট হতে গত ৩ জুন ১৯৬৫ সালে ৫৯০৯ নং কোবলা দলিলমূলে প্রাপ্ত হন আলতাব আলী ফকির। খারিজ খাজনার সুবিধার্থে ৫২০ নং খারিজ খতিয়ান খুলে ভোগদখল অবস্থায় থাকাকালে তিনি মারা গেলে তার ওয়ারিশগণ ভোগদখল করিতে থাকেন। তফশিল বর্ণিত জমি ইতিপূর্বে অংশীদারদের মধ্যে বন্টন হলে কিছু অংশীদার তাদের অংশের কিছু জমি বিক্রি করেন। এমতাবস্থায় গত ১৫ জুলাই ২০২৩ইং তারিখে তফশিল বর্ণিত জমিতে হালচাষ করতে গেলে অপর ওয়ারিশ মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন সহ বিবাদীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাব-রেজিঃ অফিসে ২০ মার্চ ১৯৮৩ সালে ৫০১০ নং একটি ভুয়া ও জাল জালিয়াতি করে তৈরিকৃত একটি দলিল প্রদর্শন করে চাষাবাদে বাধা প্রদান করে। এ সময় বিবাদীগণ বিভিন্ন প্রকার গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকেন। পরে সংশ্লিষ্ট দপ্তরে উক্ত নম্বরের দলিল তল্লাশি করলে দলিলে তাদের কোনো নাম পাওয়া যায়নি। উল্লেখিত নম্বরের দলিলে গোবিন্দগঞ্জ উপজেলার বগুলাগাড়ী গ্রামের দাতা অমিতন নেছা ও গ্রহীতা লুতফর রহমান গংদের নাম উল্লেখ রয়েছে। বিবাদীরা বাদীপক্ষের অংশের তফশিল বর্ণিত জমি অবৈধভাবে আত্মসাতের নিমিত্তে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছেন।
 
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ এর সাথে কথা হলে তিনি জানান, দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী