সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই রবিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে (দ্বিতীয় ব্যাচ) গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ সাহা
, তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, মনিরুজ্জামান, সাইটসেভার্স এর টেকনিক্যাল অফিসার আব্দুস সালাম ও জেলা সমন্বয়কারী মো: মনিরুজ্জামান, ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান সরকার, ইনক্লুসিভ এডুকেশন অফিসার নীলা জামান, মিল অফিসার অরবিন্দু বর্মণ, কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর তাসলিমা নাসরিন, সুমন মিয়া, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার সনজিব প্রামানিক ও গ্রাম বিকাশ সংস্থার প্রজেক্ট অফিসার মো: দিলদার হোসেন। এ প্রশিক্ষণে উপজেলার ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষনের ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন পেঙ্গুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন ও বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী দাস। জানা গেছে এ প্রশিক্ষণে ১শ ১ জন শিক্ষককে
৪টি ব্যাচে প্রশিক্ষণ করানো হবে। এ প্রশিক্ষণ পরিচালনা হচ্ছে সাইটসেভার্স এর সহযোগিতায়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied