ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। ‘সবার আগে সুশাসন-জনসেবার উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৩ জুলাই সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র্যালী শেষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় তিনি উদার মানসিকতা নিয়ে সরকারী কর্মকর্তাদের জনগনের সেবক হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি বাহাউদ্দিন বিপিএম.পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান আসাদ, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, অনুষ্ঠানের সঞ্চালক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার. মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত