বিপন্ন মানুষকে উদ্ধার ও মুক্তির সাধনায় ঐক্যবদ্ধ হওয়ার আবেদন
ঈমান-দ্বীন-মিল্লাত-মানবতার চলমান ঘোর আঁধার ও ভয়াবহ ধ্বংসাত্মক পরিস্থিতিতে ঈমানিয়াত ও ইনসানিয়াত তথা সুন্নীয়তের সুরক্ষায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রামের কোতোয়ালি শাখার উদ্যোগে গত শনিবার (২৯ মে) ঈদ মোবারকবাদ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আবদুল বারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আবু আরেফ সারতাজ।
বিশেষ অতিথি ছিলেন- শেখ নঈম উদ্দীন, আল্লামা রেজাউল কায়সার, সঞালনা করেন আল্লামা নজিবুর কবির রাহগীর। আরও উপস্থিত ছিলেন সাবিহা ফাবিহা শাহিন, নাছির উদ্দীন, জেনিয়া হক, মওলানা দিদারুল আলম, আবদুল্লাহ আল মামুন, মহসিন জাহেদ সবুজ, আবদুল আহাদ, আবদুল্লাহ জুবায়ের, জুনায়েদ আবেদীন, মহিউদ্দিন তানিম, ইসতী, ইউসুফ, জাবেদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক শুভাগমন মহান ঈদে আজম-ই ঈদুল ফিতর, ঈদুল আজহা ও মুমিনের জীবনের সকল ঈদ সকল প্রাপ্তি সকল সাফল্যের মূল উৎস।
তারা বলেন, বাতিল জালেম অপশক্তির কবল থেকে প্রাণপ্রিয় কেবলাভূমি পুনরুদ্ধার এবং দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তিই মুমিনের পরিপূর্ণ ঈদ। সত্য ও মানবতা আজ মিথ্যা-অবিচারের ধারক। বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদী অপশক্তির একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতন্ত্রের যুদ্ধের মুখে। দুনিয়াব্যাপী খুন-ক্ষুধা-সন্ত্রাস-হিংস্রতা-পরাধীনতা-অধিকারহীনতা-নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক-ক্রন্দন-হাহাকার-আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া গড়ে তোলার বিপ্লব খেলাফতে ইনসানিয়াত।
তারা আরো বলেন, পবিত্র কেবলাভুমির পুনরুদ্ধার এবং বাতিল জালেম অপশক্তির কবল থেকে মিল্লাত ও মানবতার উদ্ধার এবং মুক্তির মাধ্যমেই সকল ঈদের উৎস মহান ঈদে আজমের আলোক ধারায় স্বার্থক ও পরিপূর্ণ ঈদ উদযাপন সম্ভব।
এমএসএম / জামান
কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা
নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি
ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক
চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার
হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন
অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর
হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং