ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে কাপ্তাইয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ১১:৪০
"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
 
সোমবার (২৪ জুলাই) সকালে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান উপস্থিত থেকে তাঁর কার্যালয়ে মৎস্য সপ্তাহ ২০২৩ এর বিষয়ে এবং নিরাপদ মাছের প্রজনন নিশ্চিত করতে স্থানীয় সাংবাদিকদের মাঝে বক্তব্য প্রদান করেন।
 
মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, সদস্য অর্ণব মল্লিক সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে নিরাপদ মাছ নিশ্চিত করার বিষয়ের উপর গুরুত্ব তুলে ধরেন। এবং কাপ্তাইয়ে শুরু হওয়া মৎস্য সপ্তাহ ২০২৩ এর সকল আনুষ্ঠানিকতা সফল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগীতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু