কাপ্তাই বিএসপিআই'র শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের
রাঙামাটি কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রবাস এর দোতলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার। নিহত শিক্ষার্থীর বড় ভাই মাহবুবুর রহমান সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় এই হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং-৩।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মাহাবুবুর রহমান জানান, আমরা ভাইয়ের মৃত্যুটিকে স্বাভাবিক ভাবে আমরা মেনে নিতে পারছিনা, আমরা ধারণা করছি এটি একটি হত্যাকান্ড। আমরা এর সুষ্টু তদন্ত চাই। আর আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির কতৃপক্ষের গাফিলতিও আছে বলে আমরা ধারণা করছি। কারণ আমার ভাই যেই ছাত্রাবাসের দোতলায় থাকতো সেখানে জানালায় কোন গ্রীল কিংবা দরজা ছিলোনা। এবং ওইখান দিয়ে শিক্ষার্থীরা অবাধ বিচরণ করতো মাত্র এই দেড়ফিটের সানসেটের মধ্যে। এই জায়গাতে যে কোন স্টুডেন্ট গিয়ে যদি দাঁড়িয়ে কাপড় শুকাতে দেয় কিংবা বসে কথা বলে দুষ্টুমির ছলেও কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় এই অবাধ বিচরণ কিংবা অব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির কতৃপক্ষের সামনেই হয়ে থাকে। অথচ তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। তাদের কারণেও আমার ভাইয়ের এই হত্যাকান্ড হতে পারে। এছাড়া প্রতিষ্ঠানে র্যাগিং এর বিষয়েও তিনি ধারণা করছেন যে ওখানে সিনিয়রদের দ্বারা জুনিয়ররা র্যাগিং এর স্বীকার হতে পারে। সর্বপরি আমি এবং আমার পরিবার আমার ভাইটির হত্যার সুষ্টু তদন্ত ও বিচারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার এর সাথে যোগাযোগ হলে তিনি জানান, এঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থানায় যেহেতু মামলা দায়ের করেছে তাই পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূরে আলম জানান, এঘটনায় নিহতের বড় ভাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সায়ন্সে এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ৫৫ তম ব্যাচের ৫ম সেমিস্টারের ছাত্র শেখ সাদিকুর রহমান ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিউতে থাকা অবস্থায় গত ১৯ জুলাই সকাল ১০ টায় সে মৃত্যুবরণ করে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র্যালি ও আলোচনা সভা
Link Copied