ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৭-২০২৩ দুপুর ৪:৩৪
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান বলেছেন, মাছের প্রশিক্ষণ ভালো ভাবে গ্রহণ করুন। পুকুর না থাকলে ভাড়ায় পুকুর নিন। সামনের দিনগুলো অর্থনৈতিক সংকটে পরতে পারে আমাদের। তাই মাছ চাষের ক্ষেত্র তৈরী করুন অভাব থাকবে না। প্রকৃতি আমাদের পক্ষে রয়েছে। হাওর আছে, পানি আছে মাছের কোনো অভাব হবে না। দক্ষ কর্মকর্তা আছেন, কাজে লাগান। স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে নিরাপদ মাছ চাষ নিশ্চিত করার বিষয়ের উপর গুরুত্ব তুলে ধরেন তিনি।
 
"নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে সিনিয়র বালাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রমের বিষয়ে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা এসব কথা বলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর। 
 
সোমবার (২৪ জুলাই) বেলা ১টায় বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারি মো. শামসুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুরুজ্জামান, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা রাজিব সরদার, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।
 
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের লিফ আশিকুর রহমান, বিদ্যুৎ দাস রিংকু, শুভ রায়, আমীর আলী প্রমুখ। শুরু হওয়া মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে সমগ্র বালাগঞ্জে ব্যানার, ফেস্টুনসহ, মাইকযোগে প্রচারণা করা হয়।  আনুষ্ঠানিকতা সফল করতে স্থানীয় গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সহযোগীতা কামনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। 

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার