ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রাজস্থলীতে বন্য হাতির উৎপাত,বাড়ছে আতঙ্কে নির্ঘুম গ্রামবাসী


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৪-৭-২০২৩ বিকাল ৬:৭
রাঙামাটি জেলা  রাজস্থলীর উপজেলাতে বিভিন্ন এলাকায় সহ মদন পাড়া কার্বারী  এলাকায় হঠাৎ করে  বন্যাহাতির উৎপাত দেখা দিয়েছে বলে জানাগেছে। গত কয়েকদিন ধরে কাপ্তাই হরিনছড়া চিৎমরম এলাকা দিয়ে প্রবেশ করে  দল বেঁধে বন্যহাতির দল ঘুরে বেড়াচ্ছে। উপজেলার বিভিন্ন পাড়ায়  নেমে এসব হাতি তান্ডব শুরু করতে পারে,  বলে আশঙ্কা করছেন পাহাড়ে বসবাসকারী লোকজন। তারা জানান, গত কয়েকদিন  ধরে সীতাপাহাড় সীমান্তে রাজস্থলীর অংশে একদল বন্যহাতি উৎপাত শুরু করে। এতে পাহাড়ে থাকা খুদ্র- নৃ গোষ্টিরা  আতঙ্কিত হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানায়, গত রবিবার হতে এলাকায় তান্ডব চালাচ্ছে । যে কোন সময় উপজেলার তালুকদার পাড়া হাজীপাড়া নোয়াপাড়া খাগড়াছড়ি পাড়া, টাওয়ার পাড়া,ডাক্তার  পাড়ায় নেমে তান্ডব শুরু করতে পারে বলে স্থানীয়রা  আশংকা প্রকাশ করেছেন। মদনপাড়া গ্রামবাসী এসব হাতির তান্ডব দেখেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
মদন কার্বারী পাড়া গ্রামের ইউডিসি উদ্দোক্তা নিরন্তন তনচংগ্যা  বলেন, গতকাল থেকে বন্যহাতির দল পাড়ায় হানা দিচ্ছে,  আমরা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা  বলেন,  পাড়াবাসীরা বন্য হাতির আতঙ্কের কথা জানিয়েছেন। আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার  শান্তনুকুমার দাশএ বিষয়ে বলেন, রাজস্থলীতে  হাতির তান্ডবের বিষয়ে শুনছি।  এরপরও গ্রামবাসীকে সর্তক্য থাকতে হবে এবং রাতে হাতে মশাল নিয়ে গ্রুপ করে গ্রামের লোকজনকে পাহারা দিতে হবে। তিনি বলেন, হাতি যে রাস্তা দিয়ে যাবে তাকে বাধা দেয়া যাবেনা। বাধা দিলে সে তান্ডব চালাতে পারে, তাই সবাইকে সর্তক্য থাকার পরামর্শ দেন তিনি।
রাজস্থলী সদর রেন্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, হাতি কে উত্তেজিত করা যাবে না। সুতরাং রাতে মশাল বা ঢাকডোল পিটিয়ে তাদের তাড়াতে হবে। হাতি যে রাস্তা দিয়ে যাবে তাকে বাঁধা দেওয়া যাবে না। সবাই সর্তক থাকবেন নিরাপদে থাকবেন। হাতি তাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লোকবল সংকট ও প্রয়োজনীয় সরন্জাম না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে বন বিভাগ পক্ষে গণমাধ্যম জানান। এলাকার স্থানীয় নাগরিক  সচেতন বাড়াতে হবে। অন্য দিকে বাংগালহালিয়া ইউনিয়ন ও রাইখালী ইউনিয়নের  অর্ন্তগত প্রতিনিয়ত হাতি উপদ্রব বাড়ছে  ধলিয়া পাড়া যৌথখামার পাড়া, ডাকবাংলা পাড়া সেল মারা ডিসি বাংলা কাকড়াছড়ি পাড়াসহ ডংনালা সীমান্ত এলাকার সব সময় হাতি গ্রাম লোকালয়ের আসতে দেখা যায়। এখানে শত বিঘা জমিসহ ক্ষেত খামারে ফসলী কৃষকরা চাষাবাদ করতে পারেনা বলে ভুক্তভোগীরা জানিয়েছেন ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার