ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

এ মাসেই আরো ১৪ লাখ টিকা পাঠাতে চায় জাপান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ১০:৫

বাংলাদেশকে কোভ্যাক্স কর্মসূচি আওতায় জাপান ৩০ লাখ টিকা দেয়ার প্রতিশ্রুতি দেয়। ইতোমধ্যে তিন দফায় জাপান থেকে ১৬ লাখের বেশি টিকা দেশে এসে পৌঁছেছে। বাকি ১৪ লাখ টিকা এ মাসেই পাঠাতে চায় তারা।  মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ফ্লাইটে টিকার তৃতীয় চালান ঢাকায় পৌঁছলে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ টিকা দেব। আমরা মন দিয়ে চেষ্টা করছি, যাতে বাকিগুলো এ মাসের মধ্যে পৌঁছাতে পারি।

গতকাল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ জাপান থেকে দেশে আসে। তা স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হকের কাছে আনুষ্ঠানিভাবে হস্তান্তর করেন জাপান রাষ্ট্রদূত।

অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার জন্য অপেক্ষায় ছিলেন অনেকে। এই সঙ্কটের মধ্যে জাপান থেকে তিন দফায় ১৬ লাখ ৪৩ হাজারের বেশি টিকা পেল বাংলাদেশ।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে গণটিকাদান শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে টিকার ৩ কোটি ডোজ কেনার চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে আর চালান আসেনি। এ কারণে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ নিতে না পাড়ায় অনেক পড়েন বিপাকে। 

রোবাবর পর্যন্ত এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ছিলেন ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন। জাপান থেকে আসা টিকায় পর সোমবার থেকে অপেক্ষমানদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করে সরকার।

জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, যারা এই অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেই পনেরো লাখ বন্ধুর হাসিমুখ কল্পনা করে আমরা খুব আনন্দিত।

তিনি বলেন, ‘আমরা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব বেশি বন্ধুরা যেন টিকা নিতে পারেন। এই করোনার দুর্যোগে আমরা আপনাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে লড়ছি। আমরা সবসময় বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে আছি।’

ইতিমধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে। কোভ্যাক্সের আওতায় ফাইজার, মডার্নার কোভিড টিকাও দেশে এসেছে।

প্রীতি / জামান

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী

ব্রিকস সম্মেলন অনেক দেরি, এক মাসে বহু কিছু হতে পারে : শামা ওবায়েদ

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল