ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন


মীর রাতুল, শ্রীনগর photo মীর রাতুল, শ্রীনগর
প্রকাশিত: ২৫-৭-২০২৩ বিকাল ৫:৪৩

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, মৎস্য চাষীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ, প্রামান্যচিত্র প্রদর্শন ও পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। 
মঙ্গলবার বেলা ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বীর মুক্তিযোদ্ধ ইকবাল হোসেন মাস্টার, শ্রীনগর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, মৎস্য চাষী ফারুক হোসেন ও মৎস্য ব্যবসায়ী দিলিপ দাস প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সফল “গলদা-কার্প মিশ্রচাষ” এ সফালতা অর্জণ করায় মো. আরিফ হোসেনকে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 
জাতীয় মৎস্য সপ্তাহ চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। এই উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নানান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।  

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন