ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সামাজিক ব্যাধি দূর করতে পুলিশ শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে- এসপি ইফতেখার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৫-৭-২০২৩ বিকাল ৫:৫১
দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা) বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে সামাজিক ব্যাধি। সমাজ থেকে এসব ব্যাধি দূর করতে শিক্ষার্থী এবং পুলিশকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। 
 
মঙ্গলবার বেলা ১২ টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ হল রুমে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমারের সভাপতিত্ব, জঙ্গিবাদ সন্ত্রাস মাদক বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
 
সভায় শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এ এস এম আলমগীরের সঞ্চালনায়, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, সার্কেল এএসপি মনজুরুল ইসলাম, শিক্ষানবিশ এএসপি গোলাম মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এবং প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক। আলোচনা সভা শেষে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত