ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৫-৭-২০২৩ রাত ৯:৪

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রাথমিক বিদ‍্যালয় পর্যায়ের উপজেলা ভিত্তিক বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে পৌরসভা সদরস্থ কাশেম মাহবুব উচ্চ বিদ‍্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাশিমপুর ইউপি চেয়ারম্যান খোরশেদ বিন ইছাহাক,উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,আকতার সানজিদা জাপর পপি,সহকারী শিক্ষা কর্মকর্তা,মো.ইলিয়াস,জীবন কানাই সরকার,তপন কুমার পোদ্দার,প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য সনজিদা বড়ুয়া। উক্ত খেলায় পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বনাম দক্ষিন গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় বালিকা টিম অপরদিকে দোহাজারী পৌরসভা প্রাথমিক বিদ্যালয় বনাম মুরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক টিম খেলায় অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি বলেন,আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা তা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই ফুটবল টুর্নামেন্ট। আগামী আলোকিত সমাজ গড়ার জন্যও এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ী বালক দল দোহাজারী পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজয়ী বালিকা দল দক্ষিন গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ