নগরকান্দায় যুবককে কুপিয়ে হত্যা
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের হিয়াবলদি - কাজিকান্দা গ্রামের মধ্যবর্তী স্থানে কাইচাইল ইউনিয়নের পাঁচ কাইচাইল গ্রামের সালাম শেখ এর ছেলে রুবেল শেখ (১৯) কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জানা যায়, ২৫ জুলাই মঙ্গলবার বিকালে নিহত রুবেল শেখ (১৯) পার্শ্ববর্তী হিয়াবলদী গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে যায়। আনুমানিক রাত ১১ টার দিকে জনৈক এক ভ্যান চালক রক্তাক্ত রুবেলকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এনে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার আহত রুবেলকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ফরিদপুর রেফার্ড করার ব্যবস্থা নিতেই রুবেলের মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ হাসপাতালে যান।
এ বিষয় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হিয়াবলদি গ্রামের কতিপয় উশৃংখল যুবক তাদের বন্ধুদের সাথে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হিয়াবলদি গ্রামের হায়াত শেখের পুত্র রনি শেখ (১৯) কোপ খেয়ে গুরুতর আহতবস্থায় একই সময়ে হাসপাতালে ভর্তি হয়। প্রাথমিক জিজ্ঞাসবাদে রনি এই হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রনিকে আটক অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। সুরতহাল শেষে নিহত রুবেলকে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত
ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি
টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার
নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা
রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান
মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
Link Copied