ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে পিকআপের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১১


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৬-৭-২০২৩ দুপুর ১:১৩

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের পেছনে বাসের ধাক্কায় ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছে। বুধবার (২৬ জুলাই) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভাধিন নবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঝর্ণা আক্তার  কুমিল্লার চান্দিনা উপজেলার নুরপুর গ্রামের মো: আল-আমিনের স্ত্রী। এ ঘটনায় আরো কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ঢাকামুখী মালবোঝাই একটি পিকআপ ভ্যানকে (চট্ট-মেট্রো-ন-১১-৪৫৪০) দ্রুতগতির শ্যামলী পরিববহনের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৫৫৬১) পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা যাত্রী ঝর্ণা আক্তার নিহত হন। এ ঘটনায় পিকআপ ড্রাইভার-হেলপার ও বাসের যাত্রী সহ কমপক্ষে আরো ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত