জবিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন
চাকরি স্থায়ীকরণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত অস্থায়ী কর্মচারীরা মানববন্ধন করেছেন। বুধবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ প্রায় দুই ঘন্টা চলে কর্মসূচি। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন কর্মচারীরা।
মানববন্ধনে প্রায় দেড় শতাধিক কর্মচারী অংশ নেন৷ তাদের হাতে 'আমাদের দাবি চাকরী স্থায়ীকরণ', 'চুক্তিভিত্তিক বাস হেল্পার চাকরি স্থায়ী চাই' লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কর্মচারীরা বলেন, আজকে মানববন্ধন করে আমাদের চাকরি স্থায়ী করার দাবি জানাতে হচ্ছে৷ যা আমাদের নিজেদের জন্য লজ্জাজনক। আমরা জানিনা প্রশাসন আমাদেরকে কিভাবে দেখছে। ১০ বছর চাকরি করার পরও একজন কর্মচারীর চাকরির নিশ্চিয়তা না থাকলে মানববন্ধন ছাড়া আর কিছুই করার থাকেনা৷ আমরা প্রশাসনের কাছে বার বার দাবি জানিয়েছি,সময় দিয়েছি। কিন্তু প্রশাসন আমাদের জন্য কোন পদক্ষেপ নেয়নি।
কর্মচারীরা আরও বলেন, দীর্ঘ ৩-৪ বছর ধরে কেবল আশ্বাসই দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে আমাদের চাকরি স্থায়ী হয়নি। বর্তমানে দ্রব্যমূল্য লাগামহীন। আর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের যে বেতন দেওয়া হয় তাতে আমাদের সংসার চালানো কষ্টকর। আমার সন্তানদের পড়াশোনার খরচ চালানো আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজকে পথে এসেছি। আমাদের দাবি একটাই। আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিব।
জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২৫০ জন অস্থায়ী কর্মচারী আছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দৈনিক ৬০০টাকা হারে মজুরি দেওয়া হয়। মাতৃত্বকালীন কিংবা সাধারণ কোন ছুটিরই ব্যবস্থা নেই। ছুটি কাটালে দৈনিক মজুরি পান না কর্মচারীরা৷ এতে সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তারা।এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায় নি।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied