ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

লাকসামে সিয়াম হত্যাকান্ড নিয়ে বিএনপি’র মিথ্যাচারের প্রতিবাদে আ’লীগের সংবাদ সম্মেলন


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৬-৭-২০২৩ রাত ৯:৪১

ভাঙ্গারী ব্যবসায়ী সিয়াম হত্যকান্ডকে কেন্দ্র করে বিএনপি’র যুগ্ম মহাসজিব রুহুল কবির রেজভী লাকসাম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে দায়ী করে মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যে প্রনোদিত সংবাদ সম্মেলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ। 
বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা। এসময় তিনি বলেন, গত ২৪ জুলাই দিবাগত রাতে ভাঙ্গারী ব্যবসায়ী সিয়াম হত্যাকান্ডকে কেন্ত্র করে বিএনপি’র যুগ্ন মহাসচিব রুহুল করি রিজভী লাকসাম উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে দায়ী করে বিএনপি’র মিথ্যাচার তথ্য প্রকাশ করেছে যা সম্পূর্ণ মিথ্যাি ও বানোয়াট। বিএনপির কুলাঙ্গারা আমাদের এলাকার বদনাম করেছে, আমাদের প্রানপ্রিয় নেতা স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে বদনাম করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে নিহতের পিতা শরাফত আলী বলেন, আমার ছেলে সিয়াদ দীর্ঘদিন ধরে গন্ডামারা এলাকায় ভাঙ্গারী ব্যবসায়ী করেন। কয়েকদিন পূয়র্বে সিয়ামের কাছ থেকে সবুজ মিয়া টাকা ধার নেয়। গত ২৪ জুলাই দাদনের টাকা চাইতে গিয়ে কর্মচারী সবুজ মিয়া আমার সন্তানকে ছুরিঘাত করে খুন করে। এ ঘটনায় আওয়ামী লীগের  কোন লোকজন সম্পৃক্ততা নেই। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, সহ-সভাপতি গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সির আবদুল আজিজ, মোহাম্মদ উল্যাহ, আবু তাহের বাচ্চু, পৌরসভা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন (সাখন), যুবলীগের সদস্য ওমর ফারুক, মোশারফ হোসেন মজুমদার, সাজেদুল ইসলাম স্বজল, নিমাই সাহা, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক াজহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ প্রমুখ। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত