খুলনার তিন হাসপাতালে করোনায় আরো ৯ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ আগস্ট) সকালে এ তথ্য জানা গেছে।
খুলনার ২০০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এই হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার সেলিনা বেগম (৬০), মীর আব্দুর রশিদ (৮২), মাসুমা বেগম (৪৬), বাগেরহাটের জাবেদা বেগম (৯০) ও মমতাজ বেগম (৬৩) এবং নড়াইলের নজরুল সরদার (৬০)। হাসপাতালটিতে বর্তমানে ১১২ রোগী চিকিৎসাধীন।
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বাবলু জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় দুজন রোগী মারা গেছেন। তারা হলেন- খুলনার হোসেনে আরা বেগম (৬২) এবং নাসরিন জাহান (৫৫)।
খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, সেখানে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের কবিতা রানী সরকার (৩০) মারা গেছেন।
এদিকে, খুলনা সদর হাসপাতাল ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কেউ মারা যাননি।
এমএসএম / জামান
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু