ধামইরহাটে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালী শেষে উপজেলা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান সাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, আহসান হাবীব পান্নু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হায়াত মো. তরিকুজ্জামান মনি, সাধারণ সম্পাদক এহসান হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান রোমান, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, জাতীয় শ্রমিকলীগের পৌর সভাপতি রশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ
নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম
মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু
মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার
চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান
ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত
সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ
ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ