কেশবপুরে কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
যশোরের কেশবপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক। বৃহ¯পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান। এ উপজেলার বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এটিএম বদরুজ্জামান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ স¤পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক দীলিপ মোদক, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রহমান, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ।
পরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে দুইদিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে সাহিত্যমেলায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সুস্মিতা ইসলাম ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। কেশবপুর উপজেলার সাহিত্য ও সংস্কৃতির উপর প্রবন্ধ পাঠ করেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ। আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের চেয়ারম্যান লেখক মুহম্মদ শফি, অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক হাসেম আলী ফকির, লেখক তাপস মজুমদার, কবি মকবুল মাহফুজ ও অধ্যাপক শফিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান