সুন্দরবনে বিষ সহ ৩ জেলে আটক
সুন্দরবনে নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় বিষ সহ তিন জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা বনস্টেশন অফিসের সদস্যরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৪টার দিকে কদমতলা স্টেশন অফিসার (এসও) ফজলুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে তুষখালী খালে বিষ দিয়ে মাছ ধরার সময় মালপত্র সহ জেলেদের আটক করে। এসময় ঘটনাস্থলে তল্লাশি করে ১টি নৌকা ও নিষিদ্ধ ভেষালী জাল সহ এক বোতল বিষ জব্দ করে বনকর্মীরা।
আটক তিন জেলে হলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সাধুপাড়া (হরিনগর) গ্রামে মৃত জামাল গাজীর ছেলে ফেরদাউস, মৃত আকবর গাজীর ছেলে আফজাল হোসেন ও কলবাড়ী গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কে এম ইকবাল হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত