ধামইরহাটে সরকারি এম এম কলেজ ছাত্রলীগের অভিষেক ও এইচএসসি পরীক্ষার্থী বিদায়
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার নবগঠিত কমিটির অভিষেক ও এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই বিকেল ৪ টায় সরকারি এম এম কলেজ মাঠে কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এর পূর্বে প্রধান অতিথি নতুন কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বক্তা হিসেবে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, সহ-সভাপতি নুরুজ্জামান হোসেন, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি এস এম আব্দুর রউফ, সহকারী অধ্যাপক মোশফেকা খানম, প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, আবু হানিফ, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন মৃদু, সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিমুল, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রাজু ইসলাম, যুগ্ম সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক একে নোমান প্রমুখসহ পরীক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত