লাকসামে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সেবা-শান্তি -প্রগতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের মূলনীতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর গৌরবোজ্জল, সংগ্রাম ও সাফল্যের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে পৌরশহরের হাউজিং এষ্টেট দলীয় কার্যালয়ে ২৭ জুলাই (সোমবার) বিকেলে দোয়া ও কেক কাটা, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত করা হয়েছে।
লাকসাম উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহববত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উত্তরদা ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন, সাবেক পৌর কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, কাউন্সিলর মুনছুর আহমেদ মুন্সি, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শম্ভু সাহা, আবদুল বাতেন চঞ্চল, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, স্বপন সিংহ সহ আওয়ামী সেচ্ছাসেবকলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বর্নাঢ্য র্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দৌলতগঞ্জ বাজারের ব্যাংক চত্তরে আলোচনা সভা মধ্যদিয়ে শেষ হয়। আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য প্রদান করেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ