ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

তত্বাবধায়ক সরকার ও আলেম ওলামাদের মুক্তির দাবীতে কুমিল্লা নগরীতে জামায়াতের বিক্ষোভ


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮-৭-২০২৩ দুপুর ২:১৬
তত্বাবধায়ক সরকার ও জামায়াতের কেন্দ্রীয় আমিরসহ আটককৃত সকল আলেম ওলামাদের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কুমিল্লা মহানগর শাখা। 
শুক্রবার (২৮ জুলাই ২৩ইং) সকাল ৯ টায় নগরীর কান্দিরপাড় পুবালী চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লাকসাম রোডে শান্তিপূর্ণ মিছিল করে হোটেল ছালাউদ্দিনের মোড়ে এসে সমাপ্তি হয়। 
প্রায় ২ হাজার লোকের সমাগমে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান,আল্লামা সাঈদীসহ আলেম ওলামাদের মুক্তির দাবীতে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ। 
এসময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মু. মোছলেহ উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি মু. মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল মহানগরী কর্মপরিষদ সদস্য এডভোকেট এয়াকুব আলী চৌধুরীসহ মহানগরী নেতৃবৃন্দ।
উল্লেখ্য আজ শুক্রবার সারাদেশে ১২ মহানগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিলের কর্মসূচী পূর্বেই নির্ধারন করা ছিল।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১