সোনারগাঁয়ে দাবীকৃত চাঁদা না পেয়ে জমি ব্যবসায়ীকে হত্যার হুমকি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবীকৃত ২ লাখ টাকা চাঁদা না পেয়ে সেলিমুল ইসলাম ওরফে সেলিম নামে এক জমি ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খোরশেদ ফরাজি (৩৬) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এঘটনায় জমি ব্যবসায়ী নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত খোরশেদ ফরাজি সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য ও মঙ্গলেরগাঁও এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।
জমি ব্যবসায়ী তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, বিগত প্রায় এক বছর যাবৎ ইউপি সদস্য খোরশেদ ফরাজি তার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। ইউপি সদস্যের দাবীকৃত চাঁদা না দেওয়ায় গত বৃহস্পতিবার সন্ধারাতে তার মুঠোফোনে বাদীকে জমি ব্যবসা করতে দেয়া হবেনা ও তাকে হত্যা করে তার লাশ গুম করার হুমকি প্রদান করে। এর পূর্বে চাঁদা না দেওয়ার কারনে গত ২ জুলাই রবিবার সকালে পিরোজপুর ইউনিয়ন পরিষদের আঙিনায় জমি ব্যবসায়ীকে মারধর করে। সে সময় তার আত্নচিৎকারে পরিষদের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। এছাড়া আরো একাধিক বার তাকে মারধর করার চেষ্টা করে এবং মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানী করার ভয়ভীতি দেখায়। ইউপি সদস্য খোরশেদ ফরাজির মুঠোফোনে জমি ব্যবসায়ীকে হত্যার হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, চাঁদার দাবীতে জমি ব্যবসায়ীকে মুঠোফোনে হত্যার হুমকি প্রদান করার বিষয়ে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার