ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে ফাঁকা ৯০৩ আসন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৮-৭-২০২৩ দুপুর ৩:৪২
গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকায় ভর্তি সম্পন্ন হয়েছে। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ৯০৩টি আসন ফাঁকা রয়েছে। 
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিষয়টি জানান সমন্বিত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য। 
 
তিনি বলেন, স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার  ৮৬২ জন ভর্তি হয়েছেন। তবে কোন ইউনিটে (বিজ্ঞান, ব্যবসা, মানবিক) কতজন ভর্তি হয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬২ জন শিক্ষার্থী। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো  ৯০৩ আসন ফাঁকা রয়েছে।
 
প্রসঙ্গত,গুচ্ছভুক্ত দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি গত ২২জুলাই শুরু হয়ে ২৬ জুলাই পর্যন্ত চলে। নির্ধারিত সময়ে প্রতিটি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সংশ্লিষ্ট অনুষদের ডীন অফিসে  প্রাপ্তিস্বীকারপত্র প্রদর্শনপূর্বক সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে ভর্তি পরীক্ষা কমিটির।
 
 ভর্তি প্রক্রিয়ার রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২২ থেকে থেকে ২৫ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ

শিবিরের নবীনবরণে গোলাম আযমের বই, ‘মতাদর্শ স্বাভাবিকীকরণের চেষ্টা’ অভিযোগ ছাত্রসংগঠনগুলোর

২০২৬–২৭ শিক্ষাবর্ষের GST গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ