পানছড়িতে বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবস পালিত
যত্রতত্র প্লাষ্টিক-পলিথিন ফেলে বিপর্যয় ডেকে আনবেন না, নির্মল সবুজ পৃথিবী গড়ার লক্ষে এগিয়ে আসুন”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পালিত হয়েছে বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবস। এর আয়োজক ছিল পরিবেশ রক্ষার্থে সচেতন এলাকাবাসী। এই উপলক্ষে “পরিস্কার অভিযান” লিখা ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে র্যালীটি পানছড়ি জিরো মাইল বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়। র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয় ত্রিমুখী সড়ক মুক্তিযোদ্ধা স্কয়ারে।
উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের সদস্য সচিব ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা। এ সময় বক্তব্য প্রদান করেন ১নং লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা।
যত্রতত্র পলিথিন না ফেলা, অবাধে বন উজাড় না করা, ইট ভাটায় গাছ পোড়ানো বন্ধের কথা বক্তারা তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান ভুমিধর রোয়াজা প্রমুখ।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল