ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে ২য় শ্রেনী স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৭-২০২৩ রাত ৯:৩৯
ফরিদপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডের কাফুরা এলাকার মোশাররফ হোসেন ও শিখা বেগম দম্পতির কন্যা সন্তান হিরা মনি (১০) অপহরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে এ অপহরণের ঘটনা ঘটে বলে হিরা মনির বাবা অভিযোগ করেছেন।
 
এ ঘটনায় কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত হিরা মনির কোনো সন্ধান পায়নি।হিরা মনির বাবা মোশাররফ হোসেন জানান, তার মেয়ে হিরা মনি স্থানীয় মুন্সীর বাজার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ালেখা করে। বৃহস্পতিবার সকালে তার মেয়ে স্কুলে যায়। বেলা ১টায় স্কুল ছুটি হওয়ার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি জানান, তার মেয়েকে অপহরণ করা হয়েছে।
 
তবে কে বা কারা অপহরণ করেছে তা জানাতে পারেননি তিনি।মোশাররফ হোসেন আরও বলেন, গত কোরবানি ঈদের কয়েক দিন আগে হিরা মনিকে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। সেই সময় অপহরণকারীরা মুন্সীবাজার এলাকা থেকে প্রাইভেটকারে তাকে অপহরণ করে। পরে শহরের গঙ্গাবর্দী কৃষি কলেজ সংলগ্ন বাজারের পাশে প্রাইভেটকার থামিয়ে অপহরণকারীরা নামার পর হিরা মনি দৌড়ে সেখান থেকে পালিয়ে তার বড় বোনের বাড়ি যায়।
 
ওই সময় যারা হিরা মনিকে অপহরণের চেষ্টা করেছিল এবারও তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।  
মুন্সী বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার জানান, হিরা মনি বৃহস্পতিবার স্কুলে এসেছিল। ১টার পর ছুটি হওয়ার পর সে নিখোঁজ হয় বলে জানতে পেরেছি।  বিষয়টি আমি পুলিশ প্রশাসন ও শিক্ষা অফিসারকে জানিয়েছি।   
 
কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ