টাঙ্গাইলে আইইবি সাব-সেন্টারের নতুন কমিটির দায়িত্ব গ্রহন
টাঙ্গাইলে আইইবি সাব-সেন্টারের নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেন প্রফেসর ড. মোঃ আহসান হাবীব তারেক। শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আইইবি টাঙ্গাইল আইইবিসাব-সেন্টারের নতুন কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আইইবি ঢাকা কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (প্রশাসন, পিএন্ডএসডব্লিউ) প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ, সম্মানীত সম্পাদক প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গত মেয়াদের আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের চেয়ারম্যান ও ঢাকা কেন্দ্রের নবনির্বাচিত কাউন্সিল সদস্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ । উক্ত অনুষ্ঠানে আইইবি টাঙ্গাইল সাব-সেন্টারের ২০২৩-২০২৫ মেয়াদের চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. মোঃ আহসান হাবীব তারেক, ভাইস চেয়ারম্যান হিসেবে প্রকৌশলী খন্দকার সাঈদ আল খালিদ সোপান এবং সেক্রেটারি হিসেবে প্রকৌশলী সাধন চন্দ্র ধর দায়িত্বভার গ্রহন করেন। অনুষ্ঠানে টাঙ্গাইলের পিডিবি, জিটিসিএল, পিডব্লিওডি, এলজিইডি, রোড এন্ড হাইওয়ে, ওয়াটার বোর্ড, টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউট, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ব্যাবসায়িক প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা তুলে ধরেন । নবনির্বাচিত চেয়ারম্যান ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রফেসর ড. মোঃ আহসান হাবীব তারেক চতুর্থ শিল্প বিপ্লবের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি