কাপ্তাইয়ে প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
স্থানীয় সরকার বিভাগ কতৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত কমন রুম কাম ডিজাস্টার শেল্টার সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম। গত শনিবার (২৯ জুলাই) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এই প্রকল্প পরিদর্শন করেন তিনি।
এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক( উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প) ড.মলয় চৌধুরী, যুগ্ম সচিব এ এইচ এম কামরুজ্জামান, যুগ্ম সচিব মোঃ জসিম উদ্দিন, যুগ্ম সচিব মোঃ কামাল হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই এসিল্যান্ড মারজান হোসাইন, প্রকল্প কর্মকর্তা ঝিমি চাকমা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সচিব জানান, স্থানীয় সরকার বিভাগের এই প্রকল্পের মাধ্যমে ৬ষ্ঠ পর্যায় পর্যন্ত সারা বাংলাদেশের ৪শত ৭৯টি উপজেলা পরিষদ কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে বরাদ্দ প্রাপ্ত হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদে এই প্রকল্পের সহায়তায় চাহিদার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে পারছে।
প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায়
১০ লক্ষ ৬৫ হাজার ৯২৫ টাকা ব্যয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কমন রুম কাম ডিজাস্টার শেল্টার সেন্টারটি নির্মাণ করা হয়
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied