ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবি'র এপিএ আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৫:৩১

বশেমুরকৃবি’র রেজিস্ট্রার দপ্তর কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এপিএ বাস্তবায়ন টিম লিডার ও পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন, প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২৩-২৪) উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। এপিএ ফোকাল পয়েন্ট মোঃ আবু আল বাশারের সঞ্চালনায় উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া শুরুতেই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে বশেমুরকৃবি টানা তৃতীয়বারের মতো প্রথম স্থান অর্জন করায় সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক ও শাখা প্রধানসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি প্রতিশ্রুত পরিকল্পনা বাস্তবায়নে এবং কাঙ্খিত লক্ষ্য অর্জনে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার, প্রফেসর তোফায়েল আহমেদ আগামী অর্থবছরের এপিএ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। আন্ত:চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদীয় ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ নিজ নিজ দপ্তরের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা