ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে মডেল মসজিদের প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৩০-৭-২০২৩ বিকাল ৬:১৩
মানিকগঞ্জের হরিরামপুরে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই মডেল মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক সংস্কৃতি, গবেষণা ও জ্ঞান চর্চার সুযোগ রয়েছে।
 
রোববার (৩০ জুলাই) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম পর্যায়ে হরিরামপুরসহ সারাদেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন।
 
শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ অজু ও নামাজের আলাদা জায়গা রয়েছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। এছাড়া, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র, ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্ণার, হিফজখানা, প্রাক্ প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থাসহ থাকছে ইসলামিক কনফারেন্স রুম।
 
প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে হরিরামপুর মডেল মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন (এডভোকেট),  উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও মুসল্লীবৃন্দ।
 
উল্লেখ্য যে, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। মোট ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে সারাদেশে নির্মিত হচ্ছে ৫৬৪টি মডেল মসজিদ। ৪০ শতাংশ জমির উপর জেলা ও উপকূলীয় এলাকায় ৪ তলা এবং উপজেলা পর্যায়ে ৩ তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা