বিএনপির আগুন সন্ত্রাস প্রতিহত করতে শেখ হাসিনার কর্মিরা ঘরে বসে থাকবেনা”
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৩০ জুলাই রবিবার বিকেল সাড়ে ৪ টায় উপশহরের প্রধান সড়কের উত্তর বাজারের একটি অস্থায়ী মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, “বিএনপি-জামায়াত সারাদেশে হত্য, নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মিরা তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ঘরে বসে থাকবেনা। তিনি বলেন, ২০১৪ সালের মতো বিএনপি আবার সন্ত্রাস নৈরাজ্য ও গাড়িতে আগুন লাগিয়ে সাধারণ মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারেক জিয়া দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন লন্ডনে বসে আগুন সন্ত্রাসের উষ্কানি দিচ্ছেন। আওয়ামীলীগের প্রতিটি কর্মি-সমর্থক শক্ত হাতে এই আগুন সন্ত্রাসীদের রাজপথে প্রতিহত করবে।”
এমপি শাওন আরো বলেন, “যারা গন পরিবহনে আগুল লাগিয়ে মানুষ হত্যা করেছে তাদের প্রতিহত করতে ২০২৪ সালের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বাংলার জনগন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপিকে সমুচিত জবাব দিবে।”
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দীন বাবুলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আবু তাহের, মেহেদী হাসান মিশু, মো: রাসেল মিয়া প্রমুখ।
এর আগে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের নিয়ে উপশহরের প্রধান সড়কে একটি শান্তি শোভাযাত্রা করেন। এতে কয়েক হাজার নেতা কর্মি অংশ নেন। প্রতিবাদ সমাবেশস্থল একপর্যায়ে জনসভায় রুপ নেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন