ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিকলীতে বজ্রপাতে দুই জেলের মৃত্যু


আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ photo আনোয়ার হোসাইন রনি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ২:৪১

কিশোরগঞ্জের নিকলীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ‍আগস্ট) রাত ১টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামসংলগ্ন বড় হাওরে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কারপাশা ইউনিয়নের শহরমূল আউলিয়াভিটা গ্রামের আসলাম উদ্দিনের ছেলে জলহু মিয়া (৫০) এবং একই ইউনিয়নের শহরমূল গাছগড়িয়া হাটির খেলু মিয়ার ছেলে শফিকুল (৩৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে কয়েকজন জেলে নৌকা নিয়ে উপজেলার বড় হাওরে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হলে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জলহু মিয়া ও শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন- একই ইউনিয়নের শহরমূল উত্তর হাটির কাঞ্চন মিয়ার ছেলে কামরুল (৩৫) এবং একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মোতালেব (৪৫)। আহতদের নিকলী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিকলী থানার ওসি শামসুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে আনুমানিক ১০ জেলের একটি দল নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যায়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে চার জেলে আহত হন। চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ‍এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত