আক্কেলপুরে পুলিশ ভ্যানের ধাক্কায় নারী পরিচ্ছন্নতা কর্মী আহত
জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্যের নিরাপত্তায় থাকা এক পুলিশ ভ্যানের ধাক্কায় রাস্তার এক নারী পরিচ্ছন্নতা কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নে ঘটেছে। আহত নারী আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত ওই নারী রেশমা (৩৫) উপজেলার তিলকপুর ইউনিয়নের মানিকপুর আদর্শ গ্রামের ফারুখের স্ত্রী এবং আক্কেলপুর উপজেলার এলজিইডি-এর আর.ই.আরএমপি -৩ প্রকল্পের আওতায় আক্কেলপুর- তিলকপুর সড়ক পরিষ্কার ও সংস্কার কাজে নিয়োজিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১ টায় উপজেলার তিলকপুর ইউনিয়নের খোতের মোড় নামক স্থানের উত্তরে আক্কেলপুর-তিলকপুর সড়কে ওই নারী পরিচ্ছন্নতাকর্মী পুলিশের ভ্যানের সাথে দূর্ঘটনার স্বীকার হয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় ও তার সহকর্মীরা তাকে আহত অবস্থায় ব্যাটারি চালিত আটো-রিক্সা করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৪ টি সেলাই দেয়। তিনি বর্তমানে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানায়, দূর্ঘটনার স্বীকার ওই পুলিশ ভ্যানটি জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি-এর গাড়ির পেছনে ছিল। এক মোটরসাইকেলকে দূর্ঘটনা থেকে রক্ষা করতে গিয়ে পুলিশের ওই ভ্যানটি রাস্তার পাশে চাপিয়ে দিলে ওই মহিলাটি আহত হয় ।
ঘটনাস্থলে থাকা আহতের এক সহকর্মী বলেন,‘ আমাদের দুটি মহিলা রাস্তার ধারে দাড়িয়ে পানি খাচ্ছিল। হটাৎ করে গাড়িটি এসে ওই মহিলাকে ধাক্কা দিলে ওই মহিলা পড়ে যায়। ধাক্কা দিয়ে গাড়িটি চলে যাওয়ার সময় আমি মারা যাওয়ার কথা বল্লে গাড়িটি থামে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িটি চলে যায়। তখন তাকে আমাদের লোক হাসপাতালে নিয়ে যায়’।
আক্কেলপুর থানার আফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীকের সাথে কথা বলে জানা যায়,‘গাড়িটি জয়পুরহাট জেলা পুলিশের। আহত মহিলাটি বর্তমানে সুস্থ্য আছেন। মটরসাইকলে বাঁচাতে গিয়েই মূলত দূর্ঘটনাটি ঘটেছে’।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় বন্যা নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রীর স্থায়ী পরিকল্পনা
আইনশৃঙ্খলা রক্ষায় জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
টঙ্গীতে শিশু ধর্ষণের অভিযোগ: আসামি গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ
লামায় বন্যাত্বদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ বিতরণ
দক্ষিণ চট্টগ্রামে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রাণ বিতরণ: পাশে দাঁড়িয়েছেন সরকারের মন্ত্রী, মেয়র ও বিশিষ্ট নেতৃবৃন্দ
বিসিএস পরীক্ষায় ত্রিশাল থেকে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান
খালিয়াজুরীতে এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ, আহত ১
শেরপুর পৌরসভা কর্তৃক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
কবিরহাটে বিএনপি নেতা ফারুক হত্যায় জড়িত আকারের ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন
আত্রাইয়ে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ও জরিমানা
নালিতাবাড়ীতে সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার
তাড়াশে সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল