ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগ জনসমাবেশ অনুষ্ঠিত


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩১-৭-২০২৩ বিকাল ৫:৬
২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপির ঘোষিত শান্তিপুর্ন  অবস্থান কর্মসূচীতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ  আক্রমন, হামলা ও নির্যাতনের প্রতিবাদে  বিক্ষোভ জনসমাবেশ করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় পটুয়াখালী বনানী রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নি মিয়ার সভাপতিত্বে ও  সদস্য  মোঃ মিজানুর রহমান এবং সিদ্দিকুর রহমানের সঞ্চালনায়  জনসমাবেশে  বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য  মোফাজ্জেল হোসেন খান দুলাল, সদস্য মো. দেলোয়ার হোসেন খান নান্নু, জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির  সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য  জেলা বারের সভাপতি এ্যাডঃ মোঃ ইউনুচ মোল্লা,  সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি  মশিউর রহমান মিলন, স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলার আহ্ববায়ক মোস্তাফিজুর রহমান সুজন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শাহিন, জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সিমা, সাধারন সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, সদর থানা মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।

জনসমাবেশে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠন সমূহের শত শত নেতা কর্মী অংশগ্রহন করে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে সমাবেশকে মুখরিত করে তোলে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত