জবির ২য় ক্যাফেটেরিয়ার জন্য নির্ধারিত স্থান ময়লার ভাগাড়
গত বছর শিক্ষার্থীদের সুবিধার্থে আরেকটি ক্যাফেটেরিয়া স্থাপনের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে রূপ পায়নি সেটি। উল্টো ক্যাফেটেরিয়ার জন্য নির্ধারিত জায়গা হয়ে গেছে ময়লার ভাগাড়। ডেঙ্গু প্রবণতা বেশি থাকায় এই ময়লার ভাগাড়ই পরিণত হয়েছে শিক্ষার্থীদের আতঙ্কে।
দিনের পর দিন ময়লা ফেলে রাখলেও তা পরিষ্কার কিংবা স্থায়ী কোন সমাধানে উদ্যোগ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
মঙ্গবার সরেজমিনে দেখা যায়, ক্যাফটেরিয়ার জন্য নির্ধারিত স্থানে জমে আছে বিশাল ময়লার স্তুপ। মাছি-মশা উড়ছে এর উপর। দীর্ঘদিন ধরে ময়লা থাকায় সেগুলো থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। স্বাভাবিকভাবে সেখানে যাওয়াই যেন দায়।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আল-আমিন বলেন, ক্যাম্পাসের ভিতের পর্যাপ্ত জায়গায় না থাকায় মাঝে মধ্যে সেকন্ড গেইটে বসে আড্ডা দেই। কিন্তু পাশেই ময়লা রাখায় সেখান থেকে দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে। বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ থাকা উচিত না। এটি থেকে যেভাবে মশা-মাছি উড়ছে প্রতিনিয়ত তা ডেঙ্গুর জন্য হুমকিস্বরূপ।
অপর একজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এমনিতেই ছোট। সেখানে যদি ময়লার স্তূপ গেইটের পাশেই থাকে তাহলে সেটা চরম বিরক্তিকর। কর্তৃপক্ষের উচিত অতি দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে জায়গাটা সুন্দর করা।
এ বিষয়ে ময়লা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. ইসমাইল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কোন জায়গা না থাকায় এখানেই ময়লা রাখা হয়েছে বাধ্য হয়ে৷ ময়লাগুলো রাখার জন্য পাশেই টিনের স্থাপনা তৈরী করে সেখানে ময়লা রাখা হবে যেন দুর্গন্ধ না ছড়ায়।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied