রাঙ্গুনীয়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা
রাঙ্গুনীয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী, রক্তদাতা, আর্ত মানবতার সংগঠন 'মানবিক রাঙ্গুনিয়া'র উদ্যোগে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ ই জুলাই রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর ছোট ভাই, ইডেন নুর ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা খালেদ মাহমুদ।
মানবিক রাঙ্গুনিয়ার উপদেষ্টা মোঃ মঈন উদ্দিন মহিরের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলামের সন্ধালনায় এতে উদ্বোধক ছিলেন এসোসিয়েশন অফ এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-১০২৪ এর আন্তর্জাতিক ডিরেক্টর
লায়ন মোহাম্মদ জাফর উল্লাহ এম.জে.এফ, প্রধান বক্তা হিসেবে ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মানবিক শওকত হোসেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মরিয়ম নগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল, নাহার গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, মুসাইদাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন আবু হাসান, এশিয়ান বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী, শেখ রাসেল স্মৃতি সংসদ রাউজান উপজেলার সভাপতি মোহাম্মদ এরশাদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক সাংবাদিক মোহাম্মদ রবিউল হোসেন রবি, এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুর সবুর, কিংডম পরিবার এর প্রতিষ্ঠাতা মহিউল ইসলাম মহিন প্রমুখ।
অনুষ্ঠানে রাঙ্গুনিয়ার হত দরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মাঝে ৫ টি হুইল চেয়ার, ২জন প্রবীণ শিক্ষক সম্মাননা, ৫ জন সফল কৃষক কে সম্মাননা, একজন সর্বকনিষ্ঠ কোরআনে হাফেজ কে সম্মাননা ও প্রায় ৫০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি
কোনাবাড়ীতে একাধিক উন্নয়নকাজের উদ্বোধন করলেন গাজীপুর সিটি প্রশাসক
ঘোড়াঘাটে খালের পানি থেকে ৩০পিচ ইয়াবা উদ্ধার
কুড়িগ্রামে মহাস্থান রেজিমেন্টের ৩২ বি এন সি সি ব্যাটালিয়ান প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
আটোয়ারির খাল খনন প্রকল্পের অর্থ হরিলুট, তদন্তে প্রমাণিত
লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার চেষ্টার অভিযোগে স্ত্রী আটক
হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি
কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
Link Copied