লাকসামে শুভ আষাঢ়ী পূর্নিমা উৎসব উদযাপিত
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ আষাঢ়ী পূর্নিমা সারা দেশের ন্যায় কুমিল্লার লাকসাম উপজেলার ১ আগষ্ট (মঙ্গলবার) সকালে বিভিন্ন বৌদ্ধ মন্দিরে যথাযোগ্য মর্যাদায় শুভ আষাঢ়ীপূর্ণিমা উৎসব টি পালিত হয়েছে। রাজকুমার সিদ্ধার্থ মাতৃ জঠরে প্রতিসন্ধি গ্রহণ, গৃহত্যাগ, সারনাথ ঋষিপতন মৃগদায়ে পঞ্চবর্গীয় শিষ্যের নিকট ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা, মাতৃদেবীকে ধর্মদেশনার জন্য তাবতিংস স্বর্গে গমন, এই চারি মহা স্মৃতি বিজড়িত।
বরইগাঁও জ্যোতিঃপাল মহাথের মহা বিহার ঃ বিহার অধ্যক্ষ প্রজ্ঞাশ্রী মহাথের এর পরিচালনায় শুভ আষাঢ়ী পূর্নিমা উৎসব পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিহার কমিটির সর্দার নৃপেন্দ্র সিংহ , প্রিয়মোহন সিংহ, ব্যবসায়ী শ্যামল সিংহ, সুব্রত সিংহ, বাদল সিংহ, প্রভানন্দ ভিক্ষু প্রমুখ।
দূপচর তক্ষশীলী বৌদ্ধ বিহার ঃ বিহার অধ্যক্ষ উত্তমানন্দ থের এর পরিচালনায় বিহারে শুভ আষাঢ়ী পূর্নিমা উৎসব পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিহার কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক শিপন বড়ুয়া, দেবপ্রিয় সিংহ প্রমুখ।
মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহার ঃ বিহার অধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি মহাথের এর পরিচালনায় বিহারে শুভ আষাঢ়ী পূর্নিমা উদযাপিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিহার কমিটির সাধারণ সঞ্জয় সিংহ, কোষাধ্যক্ষ অজয় সিংহ, সদস্য জুটন সিংহ, সুমঙ্গল সিংহ সহ দায়ক-দায়িকাবৃন্দ।
দূপচর উত্তরপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহার ঃ বিহার অধ্যক্ষ প্রজ্ঞাদিস্তী থের এর পরিচালনায় শুভ আষাঢ়ী পূর্নিমা উৎসব পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- বিহার কমিটির সম্পাদক রাজেশ সিংহ, কোষাধ্যক্ষ প্রনয় জিৎ সিংহ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আর.কে সিংহ কবিরাজ সহ এলাকার দায়ক-দায়িকা বৃন্দ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ