গোসাইরহাটে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান
জেলা প্রশাসক শরীয়তপুরের নির্দেশে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায়ীদের উপর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।এসময় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার কারনে ১৬হাজার টাকা জরিমানা আদায় করেছে গোসাইরহাট উপজেলা প্রশাসন। বুধবার(২-আগস্ট) উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সরকার রাজস্ব হারায়। এটা স্থানীয় সরকারের রাজস্ব খাতকে ক্ষতিগ্রস্ত করে ফলে উন্নয়ন কাজে ব্যাঘাত ঘটে। তাই জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে শরীয়তপুরের সকল উপজেলায় এই অভিযান চলমান রয়েছে। আজ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১১টি মামলার মাধ্যমে ১৬হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের অনুরোধ করা হয়েছে।
এই অভিযানে উপজেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্য সহায়তা করে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied