ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

করোনায় আক্রান্ত হয়ে ভোলায় আরো ২ জনের মৃত্যু


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:১৩

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভোলায় নতুন করে আরো দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ভোলা সদর উপজেলায় একজন এবং দৌলতখান উপজেলায় একজনের মৃত্যু হয়। গত ১ আগস্ট থেকে আজ বুধবার (৪ আগস্ট) পর্যন্ত করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভোলায় ৩৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানায়।

সূত্রমতে, জেলায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪২ জনে। এদের মধ্যে ভোলা সদরে ৩০ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন ও চরফ্যাশনে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে, জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৪০৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ১৩২ জন, দৌলতখানে ১৮ জন, বোরহানউদ্দিনে ১৭ জন, লালমোহনে ৯ জন, চরফ্যাশনে একজন, মনপুরায় ৫ জন করোনা পজিটিভ রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন। 

এ ব্যাপারে ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান জানান, করোনা সংক্রমণ রোগীর সংখ্যা এ জেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়