ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় প্রকৃতিতে সবুজ এর সমাহারের বিস্তারের লক্ষ্যে নার্সারির শুভ উদ্বোধন


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২-৮-২০২৩ দুপুর ৪:৩০
 গজারিয়ায় সবুজ বিপ্লব এর লক্ষ্যে বকুল বৃক্ষ সম্ভার নামে একটি নার্সারির শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার বিকালে গজারিয়া উপজেলার  বালুয়াকা‌ন্দি ইউনিয়ন এর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গজারিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক ইনস্টিটিউটের নিজস্ব প্রাঙ্গণে এক অনাড়ম্বর পরিবেশে লাল ফিতা কেটে এই নার্সারির উদ্বোধন করা হয়।
 
 জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর রেজিস্ট্রার সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকুল বৃক্ষ সম্ভার নার্সারির সিইও,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক,শিক্ষানুরাগী,শাহ শের কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও বৃক্ষপ্রেমী ড.মুহাম্মদ আবদুল মান্নান সরকার।
 
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বৃক্ষপ্রেমী, পরিবেশবিদ,গবেষক কাজী হাসান,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক মো: মনিরুজ্জামান,জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মামুন শরীফ,মো:মহসিন মিয়া,উপজেলা আওয়ামী লীগ নেতা,বিশিষ্ট ব্যবসায়ী শরীফ হোসেন, বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:হাবিবুর রহমান,ইসলামী চিন্তাবিদ আজহারুল ইসলাম হারুন,উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রধান,আব্দুস সালাম মাতব্বর,বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন সরকার হান্নান,বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো:সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ,সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
জানা যায়,প্রায় ৫বিঘা জমির উপর ৫শত প্রজাতির প্রায় ৫হাজার চারা নিয়ে এই নার্সারিটি যাত্রা শুরু করেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সিও,বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক,শিক্ষানুরাগী,শাহ শের কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ড.মুহাম্মদ আবদুল মান্নান সরকার বলেন, বুখারী শরীফে রয়েছে"য‌দি নি‌শ্চিতভা‌বে জা‌নো যে, কিয়ামত এ‌সে গে‌ছে, তখন হা‌তে য‌দি এক‌টি গা‌ছের চারা থা‌কে, যা রোপণ করা যায়। ত‌বে সেই চারা‌টি রোপণ কর‌বে'।এটি কোন ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়,আমি কৃষক পরিবারের সন্তান,ব্যক্তিগত ভাবে দীর্ঘ দিন যাবৎ পারিবারিক ভাবে আমরা বৃক্ষ রোপণ করে আসছি, এবার সামাজিক দায়বদ্ধতা থেকে গজারিয়াতে সবুজ বিপ্লব ঘটনোর লক্ষ্যেই এই নার্সারিটি প্রতিষ্ঠিত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ