বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় পুরস্কার বিতরণঅনুষ্ঠিত
বুধবার মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ ফুটবল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন , ঢাকা ও জেলা ক্রীড়া অফিস ,ঢাকা কর্তৃক ১ম বারের মত আয়োজিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩" এর ফাইনাল খেলা উপভোগ করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা আনিসুর রহমান।
"বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩" ফাইনাল খেলায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ প্রতিদ্বন্দ্বিতা করে, ফাইনাল খেলায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ৩ -১ গোলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, ঢাকা আনিসুর রহমান বলেন ' হারজিত থাকবেই, খেলাধুলার মধ্য দিয়ে সৃজনশীল মানসিকতা অর্জন করে ছাত্রসমাজ ২০৪১ সনের স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে'ঢাক জেলার মোট ২০টি কলেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে,ফাইনালিস্ট দুটি কলেজ ঢাকা বিভাগীয় পর্যায়ে ঢাকা জেলা হতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মমতাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ঢাকা।উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মো: আব্দুল মজিদ, জেলা ক্রীড়া অফিসার মো: রেজাউল করিমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন