ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুগলের আয় তিনমাসে বেড়েছে ৬২ শতাংশ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৪-৮-২০২১ দুপুর ৩:১৯

বৈশ্বিক মহামারি করোনায় দেশে দেশে তৈরি হয়েছে অর্থনৈতিক সংকট। বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাভাবে টেকজায়ান্ট গুগল ব্যবসায় ব্যাপক সাফল্যের মুখ দেখেছে।

মঙ্গলবার গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট জানায়, ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিক হিসাবে তাদের আয় হয়েছে ৬১৯০ কোটি ডলার। সর্বশেষ বছরের একই সময়ে তুলনায় ৬২ শতাংশ বেশি। যা বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। কোম্পানির মুনাফা ১৮৫০ কোটির দ্বিগুণের বেশি হয়েছে। এ খবর প্রকাশ হতেই অ্যালফাবেটের শেয়ারের দাম ৩ শতাংশ বেড়ে যায়।

এই আয়ের সিংহভাগই এসেছে গুগলের বিজ্ঞাপন থেকে। যার পরিমান ৫০৪০ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৬৯ শতাংশ বেশি। ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বিজ্ঞাপনি আয় ৮৪ শতাংশ বেড়ে ৭০০ কোটি ডলার হয়েছে।

গুগল সাম্প্রতিক বছরে অনলাইন বিজ্ঞাপনের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ও ক্লাউড বিজনেসে ঝুঁকেছে । যার ত্রৈমাসিক ক্ষতি গত বছরের ১৪০ কোটি থেকে ৫৯ কোটি ডলারে সংকুচিত হয়েছে। গুগল ক্লাউডের আয় ৫৪ শতাংশ বেড়ে হয়েছে ৪৬০ কোটি ডলার।

অ্যালফাবেট ও গুগলের সিইও সুন্দর পিচাই এক বিবৃতিতে জানান, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে সারা বিশ্বে অনলাইন ব্যবহারের জোয়ার এসেছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে তাদের এআই ও ক্লাউড সার্ভিস। এ নিয়ে তারা গর্বিত।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন