ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

আক্কেলপুরে যাত্রিবাহী বাস উল্টে খাদে


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ২:৫৮

জয়পুরহাটের আক্কেলপুরে বৃষ্টির মধ্যে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝায় একটি ট্রাককে সাইট দিতে গিয়ে যাত্রিবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের্^ খাদে উল্টে যাওয়ার ঘটনা ঘটে। এতে বাসে থাকা কয়েকজন বাসযাত্রী গুরুতর আহত হয় । তবে কোন নিহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি উপজেলার আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আক্কেলপুর থেকে ছেড়ে আসা বগুড়া গামী দাদা নাতি নামক পরিবহনের একটি বাস (বগুড়া-জ-০৪-০০৯৭) আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝায় ট্রাককে সাইট দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে উল্টে পড়ে যায়। স্থানীয়রা আক্কেলপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দূর্ঘটনা কবলিত বাসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। অনেক যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেও নারী ও শিশুসহ ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহত বাসযাত্রী হারুনুর রশীদ বলেন, ‘আমি এবং আমার মা বগুড়ায় যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। বসটি ভিকনীতে পৌঁছলে হঠাৎ উল্টে যায়। এতে আমি ও আমার মা মারাত্মকভাবে জখম হয়েছি। বাসটিতে আনুমানিক ২৫ থেকে ৩০ জন যাত্রি ছিল’।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক জানান, দূর্ঘটনা কবলিত বাস থেকে ১৪ জন যাত্রী আহত অবস্থায় হাসপাতালে আসে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংক জনক হওয়াই বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ৬ জনকে এই হাসপাতালে ভর্তি করানো হয় আর বাঁকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সোয়াইব হোসেন বলেন, ‘আমরা মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি রাস্তার উপর থেকে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে যায়। এতে অনেকে আহত হলেও নিহত কাউকে দেখিনি’।
স্থানীয় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। প্রায় ১৫ জন বাস যাত্রী আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন’। 
আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমির আলী বলেন, ‘আমরা খবর পেয়ে তাৎক্ষনাত এসে তল্লাসি চালিয়ে স্থানীয় কৃষকদের সহায়তায় প্রায় ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে কোন নিহতের ঘটনা ঘটেনি’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, ‘সিমেন্ট বোঝায় একটি ট্রাককে সাইট দিতে গিয়ে এই দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি। বাসটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে’।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত