ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

উল্লপাড়ায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩-৮-২০২৩ দুপুর ৩:১৫
সিরাজগঞ্জের উল্লপাড়ায় অস্ত্র ও গুলিসহ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ১২ এর সদস্যরা। 
 
পাবনার ফরিদপুর থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ একাধিক হত্যা মামলার আসামি ও সুজন বাহিনীর প্রধান সুজন খাকে গ্রেফতার করেছে র‌্যাব- ১২ সদস্যরা।
 
বৃহস্পতিবার সকালে  ১২ হেডকোয়ার্টারে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো: মারুফ হোসেন পিপিএম।
 
মো: মারুফ হোসেন পিপিএম বলেন, একাধিক হত্যা মামলার পলাতক আসামি পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম এলাকার সুজন খা তার নিজস্ব বাহিনী নিয়ে হত্যা, ঐ এলাকায় মাছের ঘের থেকে চাঁদাবাজিসহ নানা ধরনের অপরাধে জড়িয়ে ছিলেন। তার সশস্ত্র বাহিনীর ভয়ে স্থানীয়রা তটস্থ ছিল।
 
 এ অবস্থায় বুধবার বিকেলে মঙ্গলগ্রামে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও ছয় রাউন্ড গুলিসহ সজন খা কে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক